নাভানা-
এক উদীয়মান শান্তির ছোট্ট দেশ।
সামাজিক বন্ধন, দ্রুত বর্ধনশীল অর্থনীতি, মানুষের স্বপ্ন আর স্বচ্ছ রাজনীতির সমন্বয়ে দেশটি হয়ে উঠেছিল দক্ষিণ সাগরের নতুন আলো। কিন্তু-
এক অভিশপ্ত শয়তানের নিঃশ্বাসে বছরের পর বছর ক্ষতবিক্ষত হতে লাগল নাভানার মানুষের স্থিতি, আর তাদের মানসিকতা। যেন মন্ত্রপূত কালো-যাদুর প্রভাবে বদলে যেতে থাকল তাদের সমগ্র সামাজিক জীবন।
২০৩১ সালের ১১ জুলাই-
স্থবির হয়ে গেল সম্পূর্ণ দেশ; হাসপাতালগুলোতে তিল ধারণের স্থান নাই; চারিদিকে শুধু হিপনোটাইজড মানুষ। তারা কথা বলতে পারে না, নিজের নাম জানে না, এমনকি নিজের হৃদস্পন্দনও যেন অনুভব করতে পারে না।
কেউ বুঝতে পারেনি-
এটা রোগ নয়। এটা একটা যুদ্ধ। কেউ জানতে পারেনি ২০ বছর আগে হিন্দাসের ভূগর্ভস্থ বাংকারে তৈরি হয়েছিল নাভানাকে চিরদিনের জন্য নিয়ন্ত্রণের এক ভয়ঙ্কর নীলনকশা।
প্রথম পরিকল্পনা ছিল সামরিক আক্রমণ;
কিন্তু তার পরেরগুলো-
নাভানার অর্থনীতি, বন্দর, রেমিট্যান্স, শিল্প, মিডিয়া এবং রাজনীতিকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করার কৌশল।
আর শেষ পরিকল্পনাটি ছিল সবচেয়ে ভয়াবহ-
জনগণের চিন্তা, বিশ্বাস, নৈতিকতা আর মূল্যবোধকে বদলে দিয়ে জাতির জাতিসত্তাকে হত্যা, আর তাদেরকে হাজার বছরের জন্য ক্রীতদাস বানানোর এক অদৃশ্য মনস্তাত্ত্বিক অস্ত্র।
এ যুদ্ধ কেউ দেখেনি। কেউ জানতেও পারেনি,
কেবল একজন ছাড়া। শুধু একজনই জানতেন পুরো ঘড়যন্ত্রের গভীর রহস্য-
তিনি ড. আরিয়ান তাহের।
| বইয়ের নাম | কনসেপ্ট অব অপারেশন |
| লেখক | আশরাফ উদ দৌলা |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 184 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Thriller & Adventure Stories |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।