সদ্য জন্ম নেয়া হতভাগ্য মেয়েটিকে কেউ ফেলে গিয়েছিল ডাস্টবিনে। মা? এতিমখানা হয়ে ঠাঁয় হলো গুলশানের অভিজাত এলাকায় দত্তক মেয়ে হিসেবে। নাম হলো জ্যোতি। জগৎকে আলো দেবে তাই! যে আলো দেয়, সেকি কখনো আলো পায়? নাকি নিঃশেষ হয়ে যায়? পরিচয়হীন অবাঞ্ছিত রূপসী মেয়েটি কোনো কিছুর ওপরই অধিকার বোধ করতে পারলো না! কখনো! মেয়েটি বিচারের ভার দিলো স্রষ্টার ওপর!
সৃষ্টি করলেও স্বপড়ব দেখবার সুযোগ কখনো দেয়নি স্রষ্টা এই পরিচয়হীন এতিম মেয়েটিকে! নিজের অক্ষমতাকে ঢাকবার জন্য হলেও ঘাত-প্রতিঘাতে বেড়ে ওঠা এই মেয়েটির জীবন জানা উচিত! কারণ এটি আমাদের সমাজের একটি মেয়ের সত্য ঘটনার কাল্পনিক চিত্র!