মানুষ ভালোবাসে স্বপ্ন দেখতে। পৃথিবীকে অনেক বড়ো মনে হয়। ধরণীর প্রতিটি ধূলিকণা, প্রকৃতি, নিসর্গ সব কিছু সুন্দর মনে হয়। প্রতিটি মানুষ যেন দেবতা। এ বিশ্বাসের ভিত এক সময় নড়ে যায়। ফিকে হয়ে যায় সমস্ত রঙ। জগত-সংসার অসহ্য হয়ে ওঠে। উঠে যায় মানুষের ওপর থেকে বিশ্বাস। অমিরও তাই। ছোটোবেলা থেকে প্রতিটি মানুষকে ভালোবাসতো। বিশ্বাস করতো। যতোই মানুষের সাথে মিশেছে ততোই ঘৃণা জন্মেছে। পৃথিবীর কেউকে আর বিশ্বাস করে না। প্রতিটি মানুষকে সন্দেহ করে। নিজেকে মনে করে অপূর্ণ মানুষ। ধরে নেয় জীবনে কিছু পাবে না। এই অপূর্ণতা তাকে কুড়ে কুড়ে খায়। লিবিডোর দুর্ণিবার শক্তির কাছে হয় পরাভত।