ঝড়ে পড়া বৃষ্টি সবাই দেখলেও বালিশ ভেজানো কান্না কেউ দেখতে পায় না। কিন্তু যে কাঁদে সেই জানে এই কান্নার আছে কতটা হাহাকার। এই কান্না কাউকে ফিরে পাবার অপেক্ষা। প্রতিটা মানুষই কিছু না কিছুর অপেক্ষায় থাকে। কেউ অপেক্ষা করে পড়াশোনা করে বড় চাকরি করে অনেক টাকার মালিক হবে, কেউ একটা সুন্দর মৃত্যুর অপেক্ষা করে। আবার কেউ কেউ প্রিয় মানুষের অপেক্ষায় থাকে। কিন্তু জীবন বড়ই অদ্ভুত। যে মানুষ অপেক্ষায় থাকে- তারা জানে না তাদের এই অপেক্ষা আলোর মুখ দেখবে কিনা। তবুও মানুষ অপেক্ষা পুষে রাখে। ঠিক এক্ভইবে প্রভাও রাফির জন্য অপেক্ষা করে । তার অপেক্ষা কি শেষ হবে নাকি জনম ভর থেকেই যাবে? এসবের কিছুই জানে না সে...