জীবন একগুচ্ছ ঘটনার সম্মিলন। এর মধ্যে মানুষ দাঁড়ায় অনেক প্রশ্নের মুখোমুখি। প্রাত্যহিক যাপিত জীবনে অদ্ভুত-অস্বাভাবিক বিষয় বিচ্ছিন্ন বলেই ধরে নেয়া হয়, যতক্ষণ জটিলতা এড়ানো যায়। সেসব ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে, আবার কোনো যুক্তি না-ও দাঁড় করানো যেতে পারে। অমীমাংসিত রয়ে যায়। বিজ্ঞান ব্যাখ্যা দিতে না পারলে অতিপ্রাকৃত অথবা অনেকে ভৌতিক বলেও চালিয়ে দেন। কিছু কিছু ঘটনা একটি আরেকটির সঙ্গে মিলে যায়, সেসবকে দায়সারাভাবে কাকতালীয় আখ্যা দেয়া হয় ' 'অতিপ্রাকৃত অথবা কাকতালীয়' উপন্যাস জীবনের নিগূঢ় মনোজাগতিক দ্বন্দ্ব-বিরোধ-সংঘাত নিয়ে দাঁড়িয়েছে। রঞ্জু চরিত্র ঘিরে ঘটনার ঘনঘটা জন্ম দিয়েছে প্রশ্নের পর প্রশ্ন। নিউরন, হিগস-বোসন পার্টিক্যাল রহস্য এবং পদার্থবিদ্যা, মনোবিজ্ঞান ও প্রাণবিদ্যার বহুমুখী জিজ্ঞাসা উঠে এসেছে রঞ্জুর রহস্যঘেরা