এ বইতে সংকলিত উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন প্রজন্মের লেখকদের চৌদ্দটি অনুবাদ-গল্পের মধ্য দিয়ে প্রত্যক্ষ করা যাবে দেশগুলোর সময়, সমাজ ও মানুষের বহুমাত্রিক খণ্ডচিত্র। এগুলোর মধ্যে রয়েছে মৃত্যুর প্রায় ছয় দশক পর আবিষ্কৃত হেমিংওয়ের একটা গল্প এবং সারাজীবনে লেখা টনি মরিসনের একমাত্র ছোটগল্পটি। বিভিন্ন প্রজন্ম ও পরিবেশের অন্যান্য গল্পও অনন্য বৈশিষ্ট্যে উজ্জ্বল ।