যাকে ভালো লাগে না তার ফুল বাগানের ফুলও ভালো লাগে না, আর নইলে প্রেম দিলাম, বিশ্বাস করলাম হৃদয় উজার করে তারপরও রানুর মন পেলাম না। সে চলে গেল আমার জীবন থেকে এবং হুট করে অন্যেরও হয়ে গেল।
কথাগুলো বলে অর্ণব যখন দীর্ঘ নিশ্বাস ছাড়ে ঠিক তখন তার পিছনে এসে দাঁড়িয়েছেন তার ফুপু হালিমা বেগম। তিনি অর্ণবের কথা শুনে রাগে গজগজ করে উঠলেন। একটা বাজে মেয়েছেলের কথা মানুষ এত ভাবে! যারা খারাপ মেয়ের ঘটানো বিষয় নিয়ে ভাবে তারাও খারাপ। সুতরাং তুইও খারাপ।
শিশুর মতো সরলহাসি মুখে নিয়ে বলে অর্ণব- ঠিক বলেছ, এ জন্যই রানুর চলে যাওয়া আমাকে ভাবিয়ে ভাবিয়ে ক্ষয় করে দিচ্ছে