অ্যাডভেঞ্চার হিমছড়ি’র কাহিনী মূলত আগামী দিনের। এটাকে বৈজ্ঞানিক কল্পকাহিনী কিংবা লেখকের নিছক কল্পকথাও বলা যেতে পারে। কেননা, লেখকের কল্পনায় ডলফিনদের স্কুল প্রতিষ্ঠার বিষয়টি রয়েছে। আজ থেকে পাঁচশ বছর পরে বাংলাদেশের অবস্থা কেমন হতে পারে লেখক কল্পলোকে তা দেখেছেন।