কাহিনী সংক্ষেপ:
সবসময়ই পুলিশ ডিপার্টমেন্টের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার, মানবাধিকার আইনজীবী হাওয়ার্ড ইলিয়াস খুন হয়ে গেল পুলিশের বিপক্ষেই একটা মামলার শুনানির ঠিক আগের দিন। তার গুলিবিদ্ধ লাশ পাওয়া গেল লস অ্যাঞ্জেলসের বিখ্যাত ট্রেন-কার অ্যাঞ্জেলস ফ্লাইটের একটা কামরায়। পুলিশ ডিপার্টমেন্টের ভেতরে আইনজীবীর শত্রুর অভাব নেই। কেসটা দেয়া হল হ্যারি বশকে। এই কেসটা তদন্ত করতে গিয়ে হ্যারির সামনে এসে পড়ল আরেকটা হাই-প্রোফাইল খুনের তদন্ত। দুটো কেস নিয়ে কাজ করতে গিয়ে হ্যারি লক্ষ করল, খুনের মোটিভ আছে শহরের প্রত্যেকটা পুলিশের। তাহলে কি সর্ষের ভেতরেই ভূত? কে করেছে এই খুনটা?
রহস্য-রোমাঞ্চের পাশাপাশি নিখুঁত তদন্ত প্রক্রিয়া, বর্ণবাদ, পুলিশ ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ দুর্নীতি, রাজনীতি ও অপরাধীর মনস্তত্ব নিখুঁতভাবে উঠে এসেছে মাইকেল কনেলির এই উপন্যাসে।