পবিত্র কোরআন: আল্লাহর বাণীর সংকলন গ্রন্থ। এ কোনো মানুষের রচনা নয়-
স্বয়ং আল্লাহই এ গ্রন্থের রচয়িতা। হযরত জিব্রাঈল (আ) আল্লাহ্র নিকট থেকে বাণী নিয়ে শেষ নবী হযরত মোহাম্মদ (স)-এর নিকট তা পৌঁছে দিতেন। হযরত মোহাম্মদের (স) বয়স যখন চল্লিশ বছর সাত মাস, মক্কা থেকে তিন মাইল দূরে অবস্থিত হেরা পর্বতের গুহায় তিনি ধ্যানমগ্ন। ছশো দশ খ্রীস্টাব্দের আটাশে জুলাই মোতাবেক সতেরই রমযান সোমবার প্রথম বাণী তিনি প্রাপ্ত হন।
সর্ব প্রথম বাণী সূরা আ'লাকের প্রথম পাঁচটি আয়াত বা বাক্য এবং সর্বশেষ আয়াত সূরা
নিসার শেষ আয়াত মতান্তরে সূরা মায়েদার ৩ নম্বর আয়াত। পবিত্র কোরআনের প্রথম সূরা
ফাতিহা এবং সর্বশেষ সূরা তওবা মতান্তরে নম্র।
হযরত মোহাম্মদ (স) ইন্তেকালের নয়দিন পূর্ব পর্যন্ত (অর্থাৎ তিন রবিউল আওয়াল একাদশ হিজরীর সোমবার পর্যন্ত) আল্লাহর প্রত্যাদেশ লাভ করতে থাকেন।
আল্লাহ্ ওহী বা প্রত্যাদেশ বাণীর সমষ্টিকে পবিত্র কোরআন বলা হয়। পবিত্র কোরআনের মোট সূরার সংখ্যা ১১৪টি, মোট রুক্ ৫৫৮টি মোট আয়াত বা বাক্যের সংখ্যা ৬৬৬৬টি। সমগ্র কোরআন ৩০টি পারা বা সিপারায় (খণ্ডে) বিভক্ত। এতে ৭টি মঞ্জিল আছে।
| বইয়ের নাম | পবিত্র কোরআন |
| প্রকাশনী | খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 432 |
| সংস্করণ | ৮ম সংস্করণ |
| বিভাগ | তরজমা ও তাফসীর |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।