আজ কুটুমের পরীক্ষার রেজাল্ট দেবে। ক্লাস থ্রি থেকে ক্লাস ফোরে উঠবে কুটুম। মা'র অস্থিরতার শেষ নেই। চার পাঁচদিন ধরে একই কথা বলে চলেছেন-
: ওর রেজাল্ট যে কী হবে। লেখা নেই, পড়া নেই, সারাক্ষণ শুধু খেলা। কিছু বললেই বলে, সব পড়া তো সেই কখন হয়ে গেছে মা। কখন যে পড়ে কে জানে। আমি তো কখনই ও ওকে পড়তে দেখি না। এবারও রেজাল্ট মোটেও ভালো করবে না দেখে নিও। ওই যে পাশের বাসার না দেখে শিমুল দিনরাত পড়ছে তো পড়ছেই আর ওর লেখাপড়ায় মনই নেই। দুঃশ্চিন্তায় ঘুম হয় না আমার। কুটুমের আব্বা একজন নামকরা আইনজীবী। তার উপর তিনি রাজনীতি করেন। এবার এমপি ইলেকশনে দাঁড়াবেন বলে ঠিক করেছেন। বাড়িতে তাই সারাক্ষণ লোক গিজগিজ করে। চায়ের কেটলি চুলো থেকে নামেই না।