পালনবাদ নিয়ে বাংলাদেশে গত এক বছরে কম আলোচনা হয়নি। হয়েছে নানা তর্ক, বিতর্ক ও কুতর্ক। মওলানা আজাদ সুবহানি ‘পালনবাদ’ নিয়ে পুরো একটি বই লিখেছেন। বইটির নাম `ফালসাফায়ে রব্বানিয়াত’। মওলানা আজাদ সুবহানি ছিলেন একজন খ্যাতিমান বাগ্মী ও দার্শনিক। ‘রাব্বানিয়াত দর্শন’-এর প্রবক্তা ছিলেন তিনি।
`ফালসাফায়ে রব্বানিয়াত’ নামের সেই বইটিরই অনুবাদ এই বই ‘পালনবাদের দর্শন’। শখানেক পৃষ্ঠার এই বইটির চমৎকার অনুবাদ করেছেন অনার্য মুর্শিদ।