Active English, Level 2
আন্তর্জাতিক ভাষা ইংরেজি শেখার ক্ষেত্রে ‘Active English,Level 2’ একটি আদর্শ বই। বইটিতে ইংরেজি ভাষার জটিল বিষয়গুলো সহজ-সরলভাবে উপস্থাপন করা হয়েছে। আকর্ষণীয় ছবির ব্যবহার ও অধ্যায় শেষে অনুশীলনী সংযোজন বইটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
Picture Word Book
ছবির মাধ্যমে ভাষা শেখার কৌশল অবলম্বন করে ‘Picture Word Book,Level 3’ বইটি প্রণীত হয়েছে। এটি পাঠের মাধ্যমে শিশুরা নতুন নতুন শব্দ ও সঠিক উচ্চারণ শেখার পাশাপাশি সংশ্লিষ্ট ছবি দেখে বাস্তব জ্ঞান অর্জন করতে পারবে এবং মনে রাখতে সক্ষম হবে।
ইসলাম ও নৈতিক শিক্ষা, প্রথম ভাগ
শিশুদের আরবি ভাষা ও ইসলামের মৌলিক বিষয়গুলো শেখার ক্ষেত্রে ‘ইসলাম ও নৈতিক শিক্ষা,প্রথম ভাগ’ একটি আদর্শ বই। বইটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষায় জীবন গঠনে উদ্বুদ্ধ হবে।
handwriting for kids level 4 class one
ইংরেজিতে সুন্দর হাতের লেখার কৌশল রপ্ত করার জন্য ‘Handwriting for Kids,Level 4’ একটি আদর্শ বই। বইটির মাধ্যমে শিশুরা ছবি দেখে সুন্দর করে ইংরেজি বর্ণ,শব্দ ও বাক্য লিখতে পারবে। নতুন নতুন বাক্য গঠন সম্পর্কেও সঠিক ধারণা লাভ করবে।
এসো গণিত শিখি, তৃতীয় ভাগ
যোগ-বিয়োগ,ধারাপাত,গুণ-ভাগের মতো বিষয়গুলো শেখার ক্ষেত্রে ‘এসো গণিত শিখি,তৃতীয় ভাগ’ একটি অনন্য বই। বইটির প্রতিটি পাঠে রয়েছে শ্রেণির কাজ এবং অধ্যায়শেষে অনুশীলনীর কাজ। এর মাধ্যমে শিশুরা নিজ নিজ দক্ষতা যাচাইয়ের সুযোগ পাবে।
ছোটদের সাধারণ জ্ঞান, তৃতীয় ভাগ
প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে নির্ভুল ও সঠিক তথ্য জানার ক্ষেত্রে ‘ছোটদের সাধারণ জ্ঞান,তৃতীয় ভাগ’ একটি অনন্য বই। বইটির মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশ ও বহির্বিশ্বের ইতিহাসের পাশাপাশি চলতি ঘটনাপ্রবাহের সঙ্গে পরিচিত হবে। পূরণ হবে তাদের বিচিত্র সব জানার কৌতূহল।
ছোটদের পরিবেশ পরিচিতি, দ্বিতীয় ভাগ
পরিবেশ ও সমাজ বিষয়ে ধারণা লাভ করার ক্ষেত্রে ‘ছোটদের পরিবেশ পরিচিতি,দ্বিতীয় ভাগ’ একটি আদর্শ বই। বইটির মাধ্যমে শিশুরা পরিবার,সমাজ,বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও দেশ সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে।
ছোটদের হাতের লেখা, চতুর্থ ভাগ
সুন্দর ও পরিচ্ছন্ন বাংলা হাতের লেখা শেখার জন্য ‘ছোটদের হাতের লেখা,চতুর্থ ভাগ’ একটি আদর্শ বই। এ বইয়ের মাধ্যমে শিশুরা নতুন নতুন শব্দ ও বিভিন্ন বাক্য গঠন করতে শিখবে। সেইসঙ্গে সাবলীলভাবে বাংলা লেখার কৌশল রপ্ত করতে পারবে।
ছবি আঁকি রং করি, চতুর্থ ভাগ
‘ছবি আঁকি রং করি,চতুর্থ ভাগ’ বইটির মাধ্যমে শিশুরা তাদের চারপাশের বিভিন্ন বস্তু,প্রাকৃতিক উপাদান ও দৃশ্য আঁকার কৌশল নিজে নিজেই শিখতে পারবে। শিশুর সুপ্ত প্রতিভা বিকাশ ও নান্দনিকবোধ জাগিয়ে তোলার ক্ষেত্রে বইটি সহায়ক হবে।