সম্ভবপর এবং অতঃপর
আমার আঙুলের ফাঁকে মরা টিকটিকি আর তোমার চোখের পাতায় নতুন ভ্রমর সম্ভবপর?
তুমি মধ্যরাত ব'লে শ্যাওলায় আর চাঁদ জাগেনি আমার তারে কি এখনও লালন নড়চড় সম্ভবপর!
ধাক্কা দেবার সময় ফাঁকা ছিলো তোমার দরোজা আমার বাঘ ও সুন্দরবন তাই ভয়ংকর সুন্দর সম্ভবপর?