প্রাণাধিক প্রিয় মামণি!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন?
আপনার ও আপনার বয়সী নবীন, কিশোর ও তরুণদের প্রতি রইল আমার প্রাণ নিংড়ানো ফুলেল শুভেচ্ছা।
আজ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনার ও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।
সকল সময় মনে করবেন দুনিয়াটা একটি পরীক্ষাক্ষেত্র।
এখানে সুখ শান্তি কোথাও বিরাজমান থাকে না।
পৃথিবী জায়গাটা অত্যন্ত সঙ্কীর্ণ।
পৃথিবীটা এমন এক স্থান যে, এখানে সুখ পাওয়া যায় না।
শান্তি পাওয়া যায় না।