সেই সময়ের কথা, যখন আমি লেখক সুফি বাংলার পান্থ রূপে আত্মপ্রকাশ করিনি। বড় হওয়ার আজন্ম স্বপ্নের তাড়নায় প্রতিমুহূর্ত আমি সেই সময় ছটফট করতে থাকতাম। অন্য সব কাজগুলোর নতুন নতুন স্বপ্ন বিনির্মাণ ও তা সাজানোই আমার কাছে মুখ্য হয়ে ধরা দিতে থাকে। আমি আমার অতৃপ্ত আত্মার কোলাহল ধরতে পেরেছিলাম। তখন সবকিছু ছেড়ে উন্মাদের মতো লিখতে শুরু করলাম। সাধারণ একজন মানুষের লেখক জীবন; প্রকৃতি অসাধারণভাবে বিকশিত করতে শুরু করল। সব কিছু স্বপ্নের মতো লাগে আমার।
ঠিক তখন থেকেই স্বপ্ন দেখি বাবাকে নিয়ে আমার পাঠকদের হাতে নতুন কিছু লেখা তুলে দিবো। কাজ করতে শুরু করে দিলাম। সময়টা ২০১০ সাল। কিছু লেখার পর আর লেখা অগ্রসর হচ্ছে না। এতো দেখি ভারি বিপদ! আমি হার মানলাম। পান্ডুলিপি রেখে কারণে অকারণে উদ্দেশ্যহীন পথ হাঁটতে শুরু করলাম। অপ্রকাশিত বাবা, আমার পান্ডুলিপির সাদা পৃষ্ঠার মধ্যেই আটকে রইল!