ষোল আনা ঝক্ ঝকে যুবক রিজভী। সাতাশের যাপিত জীবন কেটেছে বিমল আনন্দে। হঠাৎ এক ঘুম. না আসা রাতে ও জানতে পারে এক রূঢ় সত্য। বিন্যস্ত সুখ তছনছ হয়। ও বুঝতে পারে আনন্দ ও স্বস্তির খোলসে নিঃশব্দে ঘুন পোকার সর্বনাশা উপস্থিতি। মাহিনের নিবিড় প্রেম ও মসৃণ সৌন্দর্য, পিতার আন্তরিক মমতা আর স্নেহও স্বস্তি দিতে পারে না। জানতে চায় প্রকৃত সত্যকে।
নাগরিক জীবন, প্রেম, স্বজনের বন্ধন উপেক্ষা করে ছুটে যায় গ্রামে। পিতৃপুরুষের ভিটায় এই প্রথম পদার্পণ। মাজারে মাজারে ঘুরে বেড়ানো আবু বকর মিঞার জন্য কেন তার অধীর অপেক্ষা! পীড়িত ও অর্ধমৃত এ লোকটা জিন্দা লাশ হয়ে ফিরলে রিজভী মরিয়া হয়ে অপেক্ষা করে লোকটার আরোগ্য লাভ ও প্রকৃত বোধে ফিরে আসার। সম্পর্কীয় বোন মিনারা তার সৌন্দর্যের চেয়েও টানটান ব্যক্তিত্বে আকর্ষণ করে রিজভীকে।