ফ্ল্যাপে লিখা কথা
‘নিতুর কানে বাজল ঘুঙুরের শব্দ।
কী আশ্চর্য! ঘুঙুরের শব্দ আসছে কোত্থেকে?
ভাবনায় পড়ে নিতু।
ঘুঙুরের শব্দটা থেমে গেল। বিছানা থেকে নেমে গেল নিতু। শব্দটা আরেকবার তার সামনে দিয়ে পড়ার টেবিলের দিকে গেল। পড়ার টেবিলের দিকে চোখ পড়ল নিতুর। একি! একটা ফুটফুটে মেয়ে বসে আছে তার চেয়ারে!’
মেয়েটা সাধরণ কোনো মেয়ে নয়। মেয়েটা পরিকন্যা।
পরিকন্যা নিতুকে নিয়ে উড়াল দেয় আকাশে। এরপর ...? জানতে হলে পড়তে হবে বইটি।
পরিকন্যা ছাড়াও এই বইয়ে আছে বুরকি, শহর দেখতে গিয়ে, আঁকাআঁকি, দুই ভেড়ার গল্প, হেলাল সরকারের গাধা, জাদুর ব্রাশ, পাথরের ডিম, মাঠ খুঁতে যাই, ফলন, গোল্ডিলকস্ ও তিন ভালুকের গল্প, ইসকুল, সেই ছেলেটা, নেংটিকাহিনি গল্পগুলো।
বইটি শিশু-কিশোর পাঠকদের ভালো লাগবে।