অনর্গল কথা বলে যাচ্ছে অমি। মন্ত্রমুগ্ধের মতো গোটা শ্রোতা নিশ্চুপ হয়ে শুনে যাচ্ছে। গোটা বিশ্বের চোখ এখন টিভির পর্দার দিকে। কথোপকথনের এক পর্যায়ে ক্যাপসুল বাহনকে দেখা যায় স্ক্রিনের পর্দায়। স্টেজের পিছনের ডার্কওয়েটা অদূরের হেলিপ্যাডে গিয়ে শেষ হয়েছে। অমি কথা শেষ করে ইশানীর হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে দ্রুত চলে যেতে থাকে হেলিপ্যাডের দিকে।
অমি আর ইশানী ডার্কওয়ে অতিক্রম করে হেলিপ্যাডের ওপর দিয়ে এগিয়ে যাচ্ছে।
অগণিত লোকজন পিঁপড়ার মতো সারিবদ্ধভাবে আসতে থাকে। আসমান হতে স্বচ্ছ একটা সাত রঙের টিউব নেমে আসে জমিনে। নির্বাচিত পনেরোজনসহ ইশানী আর অমি ক্যাপসুল বাহনে উঠার সাথে আর সাথে চোখের পলকে টিউবের ভিতরে চলে গিয়েই ক্যাপসুল বাহনটি অদৃশ্য হয়ে যায়। হাজার হাজার মানুষ ছুটে আসতে থাকে হেলিপ্যাডের দিকে।