আঙুলটার দিকে তাকিয়ে পুষ্প। বৃদ্ধাঙ্গুলির বুকের অংশটায় স্থির দৃষ্টি তার। আঙুলের রেখাগুলো অদ্ভুত সুন্দর। চুলের চেয়েও সূক্ষ্ম রেখা ঘিরে রেখেছে আঙুলের পাতলা ত্বকটাকে। কী অপূর্ব রেখাগুলো! যেনো ঢেউয়ের পরে ঢেউ। তার উপর আরো ঢেউয়ের স্তর। স্তরে স্তরে ঢেউ খেলছে বুড়ো আঙুলের ডগাটায়। তার এই আঙুলটা সবসময় কি এতোটাই সুন্দর ছিলো? রেখাগুলো সবসময় কি এতোটাই অর্থবহ ছিলো আজকের মতো?
কখনো লক্ষ্য করা হয় নি। এই আঙুলটাকে কখনোই আজকের মতো গুরুত্বপূর্ণ লাগে নি তার। আজ এই আঙুল মহিমান্বিত। এই আঙুল যেনো নতুন জীবনের প্রতীক। মৃতপ্রায় আত্মাটার ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছে এই আঙুল আজ। আঙুলের বুকের গাঢ় বেগুনী রঙ থেকে যেনো আগুন বেরোচ্ছে। সেই আগুনের তাপে সুখ আছে। রঙটা সূর্যের অতি বেগুনী