গল্পের শেষাবধি টেনে নিয়ে যায়। তার প্রতিটি গল্পেই স্বকীয়তার ছাপ রয়েছে। তিনি পরিশ্রমী ও অনুসন্ধিৎসু। তিনি তার গল্পে ছড়িয়ে দেন প্রপঞ্চের রেণু। বৈচিত্র্যের সন্ধানী গল্পগুলো জাদুবাস্তবের আদলে হাজির হয় পাঠকের সামনে। কখনও চিত্রময়তায় উপস্থাপিত হয়ে, কখনও-বা মনের গলিঘুপচিতে আনাগোনা করে সত্যাশ্রয়ী হবার প্রয়াস নেয়। হাসান জাহিদের অসাধারণ বর্ণনাভঙ্গি ও দীর্ঘসময়ের অভিজ্ঞতাপ্রসূত গল্পগুলো পাঠককে আপ্লুত করে আশ্চর্য অনুভবতায়। গ্রন্থিত ২৬টি গল্প হাসান জাহিদের বিশুদ্ধ শৈল্পিকমানসের ফসল। তার গল্পরেখা প্রায়শই বাস্তবতা ও অতিপ্রাকৃতের মিশেল হয়ে এক চমৎকার অবয়ব ধারণ করে পাঠককে উদ্বেলিত করে।