জ্যোতিকা আমার কাছে যে কথা জমা রেখে গেছে তা আমার বুকের ভিতর জমে শক্ত হয়ে আছে। মাঝে মাঝে জ্যোতিকার মৃত্যুর কারণটা ভেবে আমার দমটা আটকে যেতে চায়। জ্যোতিকার মুখটা যখন চোখের সামনে ভেসে ওঠে তখন আমার ভেতরে প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। আমি নিজের অজান্তেই ভয়ানক প্রতিবাদী হয়ে উঠি। কিন্তু প্রতিবাদী যখন অসহায়, তখন তা মূল্যহীন।