আপনার অন্তর পরিশুদ্ধ করার জন্য মাকতাবাতুল ক্বলব নিয়ে আসছে চমৎকার একটি বই। অন্তরের রোগ ও চিকিৎসা, স্বভাব ও প্রতিরোধব্যবস্থা, কপটতা ও প্রতিকার নিয়ে খুবই মর্মভেদী আলোচনা তুলে ধরা হয়েছে বইটিতে। অন্তরকে কীভাবে একনিষ্ঠ করা যায়, কীভাবে যাবতীয় কালিমা থেকে মুক্ত করা যায়, বন্ধু ও শত্রুর মাঝে কীভাবে পার্থক্য করা যায়, দুআ ইসতিগফার কীভাবে করতে হয়, কীভাবে তা কার্যকর হয় এবং সর্বোপরি কীভাবে আল্লাহর দরবারে প্রিয় ও পরিচিত হওয়া যায়- এসবই এই বইয়ের মূল প্রতিপাদ্য। উপরন্তু কুরআন সুন্নাহ ও সালাফদের অমূল্য অসংখ্য বাণীর একটি সম্ভারও বইটিকে আরো সমৃদ্ধ করে তুলেছে। বইটি আপনাকে নিয়ে যাবে আত্মশুদ্ধির শীতল ছায়ায়।
| বইয়ের নাম | পরিশুদ্ধ ক্বলব |
| লেখক | ড. আহমাদ ফরিদ |
| প্রকাশনী | মাকতাবাতুল ক্বলব |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 176 |
| সংস্করণ | 1st Published, 2021 |
| বিভাগ | Worship, Purification & Inspiration |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।