ভূমিকা
আমেরিকায় সাইকেল চালানোর তাগিদটা পুরনোই। স্বপ্নের দেশ' আমেরিকায় মানুষ গেলে আর ফিরে কেন আসতে চায় না, সেটা চেখে দেখার লালসা বহু দিনের। দুনিয়ায় আরো কত কত দেশ, ছোট দেশ, বড় দেশ, পাহাড়ের দেশ, সাগরের দেশ, মেঘের দেশ, বালির দেশ আবার অনেকের কাছে না-ফেরার দেশ। কিন্তু আমেরিকা, আমেরিকাই। কেন, তার উত্তর জটিলই।
আটলান্টিকের ওপারের দেশে শতক ধরে মানুষ জীবিকার জন্য হোক আর ভাগ্যের অন্বেষণেই হোক, গিয়েছেন, থিতু হয়েছেন। গড়েছেন একদম আলাদা এক রাষ্ট্র। যে-রাষ্ট্রে অধিবাসী হয়েছেন অভিবাসী হয়ে। আমেরিকা তাই সারা পৃথিবীর সবচেয়ে পরিচিত দেশ।
আমার উচাটন মনও অবচেতনে আটকে যায় এর রূপকথায়। রাস্তা কিছুটা সহজ ছিল যদি আমি প্রচলিত পথে এগিয়ে যেতাম। কিন্তু
“দেখতে চাই ধরণি' মার্কা রোমান্টিসিজমে বেঁকে বসে জীবন। তাই চাকরি ছাড়তে হয় দুনিয়া দেখার লোভে। সামনে কী হবে, কী আছে, কী থাকবে- সে-হিসাব মেলানোর ক্যালকুলাসে একদমই কাঁচা আমি বরাবর। তাই প্রকৌশলী হয়ে আমেরিকা যাওয়ার চেয়ে সাইকেলে আমেরিকা যাওয়ার পথ মাড়াতেই মন সায় দিলো বেশি। চুলোয় গেল ১৬ বছরের তাবড় তাবড় বইপত্রের বিদ্যা।
জমানো টাকা আর বন্ধুবান্ধবের ধারের বোঝা কাঁধে নিয়ে সাইকেলের শুরু – দেশ, মহাদেশ, যতটুকু টাকায় কুলিয়েছে, চেষ্টা করে গেছি দুচাকায় দুনিয়া দেখতে। আর তারও সাত বছর পর আমেরিকার পশ্চিম থেকে পূর্ব উপকূল পর্যন্ত সাইকেল যাত্রা।
ভিসা পাওয়ার গল্পটা অনেক বড়। সে গল্প আমাদের অনেকের মতোই। তাই আর শুরু না করাই ভালো। শেষমেশ ২০১১-তে এক কনফারেন্সে পোস্টার প্রেজেন্টেশনের আমন্ত্রণে ভিসা মিলেছিল। আর সেটাই সুযোগ হয়ে এসেছিল। কিন্তু আমেরিকা আসার পর, যাদের সহযোগিতা ছাড়া এই যাত্রা ভীষণ
কঠিন হয়ে যেত, তাদের কথা না বললেই নয়। এই ধরনের দীর্ঘ কোনো অভিযানে সবকিছু বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই যাত্রা শুরুর আগে প্রয়োজনীয় সরঞ্জামাদি, রসদ জোগাড় করাও একটা বড় কাজ হয়ে যায়। সাইকেল মেরামতের জন্য মেকানিকের কাছে যাওয়া, ক্যাম্পিংয়ের জন্য তাঁবু, রান্না করার স্টোভ থেকে শুরু করে অনেক কিছু। সকাল-বিকেল-রাত
| বইয়ের নাম | পৃথিবীর পথে বাংলাদেশ |
| লেখক | মুনতাসির মামুন |
| ভাষা | বাংলা |
| বিভাগ | USA: Travelogues & Guides |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।