৭/৮ বছরের এক ছেলে নবিজিকে চিঠি লখেছে—একদম ‘র’ চিঠি।
আজগুবি আজগুবি সব কথা—বলে কি না নবিজিকে নিয়ে নামাজ পড়বে। নিজের সব খেলনা নবিজিকে দিয়ে দেবে। বার্গার বানিয়ে খাওয়াবে নবিজিকে!
পড়তে পড়তে কোথাও হাসবে আমাদের ছেলেমেয়েরা।
কখনো নিজেরই মনে হবে, মনের সব কথা জমিয়ে আমিও নবিজিকে একটি চিঠি লিখে ফেলি!