যে সকল ছেলেমেয়ে বা ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মোটেই আগ্রহ বা ইচ্ছে নেই কিংবা কোনোমতেই যাদের পড়াশোনায় উন্নতি হচ্ছে না। মা-বাবা তথা অভিভাবক যাদের পড়ালেখা নিয়ে সবসময় টেনশনে থাকেন। তাদের জন্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।
আবার যারা পরীক্ষাকে খুব ভয় পায়, পরীক্ষার দিনে যাদের পড়াশোনা মনে থাকে না, সবকিছু কেমন যেন গুলিয়ে ফেলে, নার্ভাস ফিল করে সেই সব ছাত্র-ছাত্রীদেরও এই বই খুব কাজে লাগবে। বইটি পাঠ করলে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ার পাশাপাশি পরীক্ষাভীতি কাটিয়ে দেবে।
এই বইয়ে ছাত্র-ছাত্রীরা খুঁজে পাবে পরীক্ষার টেনশন কাটানোর উপায়, কীভাবে পড়াশোনা করলে পড়া সহজে মনে থাকবে, তার বিভিন্ন পদ্ধতি এবং পরীক্ষায় ভালো করার নানা কৌশল। এই বই পড়াশোনায় উন্নতি লাভের একটি অভিধান। ছোটো-বড় সকলের প্রয়োজনেই প্রিয় সন্তানকে শিক্ষাদানের সহজ উপায় বইটি কাজে লাগবে। তাই ছাত্র-ছাত্রী ও মা-বাবা প্রত্যেকেই হাতের কাছে রাখুন।
বইটি পড়ে ছাত্র-ছাত্রীরা উপকৃত হলে আমি নিজেকে সার্থক মনে করব। সকলকে আন্তরিক শুভেচ্ছা...।
মোঃ জাকির হোসেন