"শিশুকে সুস্থ রাখার সহজ উপায়" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
সন্তান লালন পালন নিয়ে মা বাবারা এমনিতেই উদ্বিগ্ন থাকেন। ইনটারনেট, ফেইসবুক আর নানা জনের নানা উপদেশ তাদের এই উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। মা-বাবাদের উদ্বেগ উৎকণ্ঠা দূর করবে এই গ্রন্থ। সন্তান পালনের খুটিনাটি ছাড়াও শিশুকে রােগ থেকে মুক্ত রাখার বিভিন্ন উপায় বলা আছে বইটিতে। চিকিৎসা শাস্ত্রের জটিল ভাষা পরিহার করে সহজ সরলভাবে লেখা বইটি হতে পারে সন্তান লালন-পালনের পরিপূর্ণ গাইড।