টিনএজ একটা মেয়ে যেন এক ঝঞ্ঝাবিক্ষুব্ধ জীবনের মহাফটকের সামনে দাঁড়িয়ে আছে। তার সামনে যেমন আছে বিপুল সম্ভাবনা অপরদিকে আছে নানারকম চ্যালেঞ্জ ও আশঙ্কা। যে এই জীবনের জন্য যথাযথ প্রস্তুতি নেবে,ইনশাআল্লাহ তার সামনের পথটা পাড়ি দেয়া হবে তুলনামূলক সহজ। বইয়ের এই পৃষ্ঠাগুলোর মধ্যে একজন কিশোরী মেয়ে যে কেবল কতক শব্দ-বাক্যের সমাহার পাবে,তা কিন্তু নয়। তার বেটার ভার্সন তথা উন্নত সংস্করণ হতে দরকারি কিছু টুলস ও উইজডম এখানে দেখবে। প্রস্তুতি প্যাকেজ তার আস্থাভাজন গাইড,যে শুধু আনন্দ-বিনোদনের সময়ই তার পাশে থাকবে না; বরং উত্তেজনাপূর্ণ,বিপৎসংকুল,চ্যালেঞ্জিং পথে চলার প্রস্তুতি নিতেও সাহায্য করবে।
| বইয়ের নাম | প্রস্তুতি প্যাকেজ |
| লেখক | উম্মে মুসআব |
| প্রকাশনী | উমেদ প্রকাশ |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 152 |
| সংস্করণ | 1st published, 2024 |
| বিভাগ | Worship, Purification & Inspiration |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।