"পতিতামঙ্গল" বইয়ের সংক্ষিপ্ত লেখা:
‘পতিতামঙ্গল’ রাশেদ রহমান প্রণীত একটি বিরল-প্রকৃতির উপন্যাস। গতানুগতিক ধারার উপন্যাস পাঠে পাঠক যে রস ও আস্বাদ গ্রহণ করে অভ্যস্ত, এই উপন্যাসে তা খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এই উপন্যাসের উপস্থাপনা ও গঠনপ্রকৃতিও ভিন্ন। তারপরও কোনও পাঠক যদি ভিন্ন প্রকৃতির উপন্যাস পাঠে নিমগ্ন হতে চান, উপন্যাস পাঠে অনাস্বাদিত স্বাদ নিংড়ে সম্ভোগ ও উপভোগ করতে চান, ‘নিষিদ্ধ এলাকার’ মানুষের জীবন-প্রকৃতি-যাপনের সঙ্গে পরিভ্রমণ করতে চান কিছুক্ষণ, পৃথিবীর সবচেয়ে ‘নিম্নবর্গীয়, অন্ত্যজ ও অচ্ছুত’ মানুষের ভেতরের মানুষটাকে চর্মচোখে দেখতে আগ্রহী হন; তবে ‘পতিতামঙ্গল’ পাঠে তাদের অভিনিবেশ কামনা করি।