আজকের দিনে সকলের হাতের মুঠোয় স্মার্টফোন। ইন্টারনেট, ইমেইল, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মুহূর্তে দুনিয়ার এ-প্রান্ত থেকে ও-প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়। তড়িৎগতিতে প্রেম-ভালবাসা হয়। প্রেমের টানে সুদূর জার্মানি থেকে প্রেমিক এসে হাজির হয় বাঙালি প্রেমিকার আঙ্গিনায়। এরপর বিয়ে। আবার দু'দিন না যেতেই সেই বিয়ে ভেঙ্গে যায়। যেন কিছুই হয়নি, হাত ঝেড়ে ফেলে যার যার মত নিজ দেশে ফিরে যায়। আবার গড়ে ওঠে নতুন প্রেম, নতুন ভালবাসা, নতুন ঘর বাঁধা...
অর্ধশতকের ব্যবধানে আমরা দুইটি ভিন্ন সময়ের ভিন্ন প্রজন্মের সম্পূর্ণ ভিন্ন মানসিকতার মানুষের মেলবন্ধন নির্মাণ করেছি। ডাকপিয়নের চিঠি দিয়ে শুরু করে বর্তমানের ফেসবুক-টুইটার যুগে প্রবেশ করেছি।
আমাদের যৌবনকালে ডাকপিয়নের বয়ে-আনা চিঠিপত্রের মাধ্যমে একটি ছেলে ও একটি মেয়ের মাঝে গড়ে উঠতো রাগ-অনুরাগ, মান-অভিমান, প্রেম-ভালবাসা...