মধুরাজ্যের রাজকন্যা রূপবতী স্বয়ম্বর সভায় বলে পাঠায়-'যে আনিবে গজমোতি সে হইবে বর।" তাই রাজপুত্ররা গজমোতির সন্ধানে। ছোটে। তারপর গজমোতি নিয়ে হাজির হয় বসন্ত। কিন্তু বসন্তকে পছন্দ নয় রাজকন্যার। অন্যদিকে পরীরানি মানব-শিশু রাখালরাজকে নিয়ে মেতে থাকে বলে পরীরাজ রানিকে জব্দ। কারার ফন্দি আঁটে। সে তার সহচর ঢেঁকিকে দিয়ে বনের গহীন থেকে নীলফুল সংগ্রহ করে। এই ফুলের রস কারো ঘুমন্ত চোখে দিলে আজব এক কাণ্ড ঘটে। খরীরাজ ঢেঁকিকে দিয়ে এই কাজ সারতে নিলে ঢেঁকি সমস্ত তালগোল পাকিয়ে ফেলে। তিন জোড়া কাপোতকপোতী -কে যে কার প্রেমে হাবুডুবু খায়, তা আবিষ্কার করাই কষ্টসাধ্য। আর এদিকে পরীরানি কিনা। প্রেমে পড়ে সত্যিকার এক রামছাগলের। সব প্রেম কেমন উলোটপালট।