তরুতারার সাথে কথা হয়। কথা হয় অন্বেষা, এষণা, গুঞ্জরণ, সুমতি, কুসুম, সুখছায়ার সঙ্গে। ঘোরের মধ্যে, ব্যস্ততায়, অবসরে। কখনো বাসে, কখনোবা পার্কে। টিভি খুললেই মধ্যপূর্ব। মনখারাপ নিয়ে আসে বিষণœতা। যখন রাত গভীর হয় নীরবে আসে তারাময়ী। অপ্রাপ্তির বেদনা নিয়ে আসে নিরানন্দ। কোলাহলপূর্ন নগরজীবনে জনতার বিড় ঠেলে ওভারব্রিজ থেকে নেমে আসে নদীনীরবতা। নিরালে হঠাৎ নিষ্কলুষ, ফাঁকা রাস্তায় দেখা হয় রংচটার সঙ্গে। কথা হয় রূপলেখা, রুপালিদি, অতন্দ্র বরাভয়, নির্ঝরের সঙ্গেও। হঠাৎ সহাস্যে সদানন্দ এসে হাজির। কত শত বছরের এই পথচলা। চলতে চলতে কত ভুল। বুকের ভেতরে কত রক্তক্ষরণ-কত চাপাকথা। কখনো শুনি, কখানো প্রশ্ন করি, কখনো জবাব দিই, কখনোবা চুপÑসেইসব নিয়ে এই রক্তফুল। কিছুটা শরীরী, কিছুটা অশরীরীÑএইসব মানুষ। এরা সবাই কি একজন, নাকি নিছক নিজের সঙ্গে নিজের কথা বলা। -চৌধুরী ফেরদৌস
| বইয়ের নাম | রক্তফুল |
| লেখক | চৌধুরী ফেরদৌস |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 48 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | বাংলা কবিতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।