‘রাত্রি তোমার না’ সিফাত হালিমের উপন্যাস। এটি ৪ খণ্ডের ১ম খণ্ড।
এখানে অনেক চরিত্রের সমাবেশ, তবে নায়িকা সুজাতা। জমিন সবুজে ঢাকা অরণ্য টিলায় অনন্যা পার্বত্য চট্টগ্রাম থেকে এই উপন্যাসের সূচনা।
ইতিহাসের হাত ধরে ভূগোলের ছায়াপথে উপন্যাসের ঘটনাপ্রবাহ এগিয়ে যায়। পুরো বই জুড়ে সুজাতার জীবনকাহিনির নির্যাস। অসাধারণ এক চরিত্র চিত্রণ সুজাতাকে ঘিরে উপস্থাপন করা হয়েছে।
সিফাত হালিমের সুদীর্ঘ, অনবদ্য এই উপন্যাস, ‘রাত্রি তোমার না’ যা পাঠককে আকৃষ্ট করবে নিবিড়ভাবে।