নুরু, পুটির চঞ্চল কৈশোর যেন পাখা মেলেছে। সততা আর পরিশ্রমের জোরে সাজু সকল বাঁধা ডিঙিয়ে তার লক্ষ্যে পৌঁছে। সাজু তার একান্ত চাওয়া খালাতো বোন কুসুমকে আপন করে পায় এক সময় কিন্তু অধিকাংশ নিরন্ন চরবাসীর স্বপ্নগুলো অধরা স্বপ্নই থেকে যায়। কঠিন বাস্তবতায় রেশমী চুড়ির মতো ভেঙে খান খান হয় তাদের স্বপ্নগুলো। এমনই এক গ্রামীণ পটভূমি নিয়ে রচিত উপন্যাস 'রেশমী চুড়ি'। চরাঞ্চলের মানুষদের সহজ-সরল জীবনযাপন, আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন-বাস্তবতা উঠে এসেছে তার উপন্যাসে।