মাযাটলানের ঝলমলে সাগর সৈকত আর চকচকে নতুন রাস্তা থেকে অনেক দূরে শহরের আরেকটি অংশের নাম লা রাটোনেরা। ইঁদুরের গর্তের মতো এলাকা। এ জায়গায় পর্যটকদের বাস ভুলেও পথ মাড়ায় না,কালেভদ্রে ভবঘুরে টাইপের, অতি উৎসাহী দুয়েকজন ট্যুরিস্ট আসে। রাস্তাঘাট খানা-খন্দে ভরা, বিল্ডিংগুলোর গায়ে শত বছরের ধুলো-ময়লা জমেছে। এসব ভবনের দরজা সব সময় বন্ধ থাকে,জানালার পর্দা কেউ তোলে না। মানুষের মল-মূত্রের গন্ধে বাতাস ভারী। এরপর? জানতে হলে এক বসাতেই পড়ে ফেলতে হবে এই দুর্দান্ত পিশাচ উপন্যাস রিটার্ন অব দ্য ওয়্যারউলফ। উপন্যাসটি হরর পাঠকদের ভালো লাগবে,আবার....