আমাদের প্রাত্যহিক জীবনের রুটিনকে ভেঙে সাজাতে হয় রমাদানে। রমাদানে নিজেকে সর্বোচ্চ প্রোডাক্টিভ রাখতে প্রয়োজন গাইডলাইন। ওয়াফিলাইফ এমন একটি গাইডলাইন হিসেবে এই রমাদান চেকলিস্টটি বানিয়েছে। যাতে রমাদানে আমাদের আমলগুলোর হিসাব দিনশেষে আমরা মিলাতে পারি। রমাদান শেষে যেন অপ্রাপ্তির গ্লানিতে বিধ্বস্ত হতে না হয়। তাই এই রমাদান চেকলিস্ট হতে পারে আপনার আমলকে আরেকটু বুস্ট করার মাধ্যম।
ওয়াফিলাইফের ছোটো এই খেদমতটুকু যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে। যেন আরও বেশি সংখ্যক মানুষ রমাদানের সর্বোচ্চ প্রাপ্তিটুকু অর্জন করতে পারে। তাই এই দাওয়াহ প্যাকেজগুলো বানানো হয়েছে। যেন নিজে আমলের পাশাপাশি অন্যের মাঝেও ছড়িয়ে দিতে পারি আমলি বসন্তের দাওয়াত।