আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাহ এক মহাসাগর। যেখানে প্রতিটি তরঙ্গে মিশে আছে আসমানি শান্তি, শিক্ষা এবং ভালোবাসার অনন্য বার্তা। এই বার্তা শুধু নির্দিষ্ট দিনে নয়, সারা বছরই আমাদের জীবনের সঙ্গে প্রাসঙ্গিক। যদি সীরাতের দিকে তাকাই, প্রতি মাসেই আমরা খুঁজে পাবো নববী হেদায়েত। আমাদের ‘সীরাহ ক্যালেন্ডার’ আপনার সামনে সেই হেদায়েতকেই তুলে ধরার একটি প্রয়াস।
ক্যালেন্ডারটি আপনাকে নিয়ে যাবে সেই আলোয় ভরা টাইমলাইনে, যেখানে প্রতিটি মাস নবীজির জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দেবে। এতে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আরবি হিজরি মাসের প্রেক্ষাপটে সীরাতের উল্লেখযোগ্য ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। আপনি শুধু তারিখ দেখবেন না, বরং প্রতিটি কার্ড উল্টানোর সঙ্গে সঙ্গে সীরাতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর সাহাবিদের প্রতি আপনার ভালোবাসা আরও গভীর হবে। নবীজির সীরাতের শিক্ষা আরও হৃদয়ঙ্গম করার তীব্র বাসনা জাগবে।
নবীজির সীরাহ জানার অর্থ হলো, নিজের জীবনকে আলোকিত করা। আসুন, সীরাহ ক্যালেন্ডারের প্রতিটি পাতা থেকে আমরা সেই শিক্ষার আলো গ্রহণ করি এবং নবীজির প্রতি আমাদের ভালোবাসাকে প্রতিদিনের সঙ্গী করি।
সীরাহ ক্যালেন্ডার—বছরের প্রতিটি দিন কাটুক নবীজির সাথে।
প্রোডাক্ট কোয়ালিটি: