শিশুরা লেখার আগে আঁকে! আঁকাটাকে তারা লেখাপড়া নয় বরং খেলা হিসেবেই নেয়। আমরা তাকে এই খেলার ছলেই শেখাতে চাই। যখন সে আল্লাহ তায়ালারঁ আসমাউল হুসনা, তাসবিহা’ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম-এঁর নাম, কাবা ঘর, মসজিদে নববী, মসজিদে আকসা প্রভৃতি আঁকবে তখন তার অযান্তেই শিশুমনে আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ভালবাসা আর ইমানের শিকড় গেঁথে যাবে ইনশাআল্লাহ। বিষয়টা অনেকটা শৈশবের অবচেতন মনে মাতৃভাষা শেখার মতোই। আরেকটা বিষয় হলো ক্যালিগ্রাফি একটি দক্ষতা আর শিশুরা এই খাতাটির মাধ্যমে এর সাথে পরিচিত হবে যা তাকে ক্যালিগ্রাফিতে দক্ষতা অর্জনে আগ্রহী করবে ইনশাআল্লাহ। ক্যালিগ্রাফি আর ইসলামের প্রধান তিনটি মসজিদ ছাড়াও এতে থাকছে আরবী ২৯ টি হরফ, প্রাকৃতিক দৃশ্যসমূহ, বিভিন্ন ইসলামী আর্ট এবং সমাপ্ত করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম-এঁর পবিত্র সিলমোহর মোবারক দিয়ে। খাতাটিতে সর্বমোট ২৩ টি গ্রাফিক্স রয়েছে।
খাতাটি লেমিনেটিং করা যাতে শিশুরা সাইনপেন বা হোয়াইটবোর্ড মার্কারপেন দিয়ে এঁকে আবার মুছে ফেলে বারবার অনুশীলন করতে পারবে। আমরা একটি সাইন পেন হাদিয়া দিচ্ছি কিন্তু ভালো ফলাফল পেতে হোয়াইটবোর্ড মার্কারপেন উপযোগী হবে ইনশাআল্লাহ।
| বইয়ের নাম | রঙিন কলমে আঁকি - সোনামণিদের ইসলামী ড্রইং খাতা |
| ব্র্যান্ড | Legend Kids |
| বিভাগ | খাতা, কলম |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।