প্রকৃত ভালবাসার মতো প্রতিবাদী চেতনাও কখনও হার মানে না। ১৯৭২-এর পরেও হার মানেননি তরুণ-দিবাকরের মতো নকশালপন্থীদের অনেকেই। আর তাঁদের দেখানো পথ ধরেই বাংলায় মাথা তোলে মাওবাদ। উত্তর আধুনিক সময়ের রুদ্র-জয়ারা তাতে বিশ্বাস হারায়। তারা উগ্রতা ভুলে নতুন পথ খুঁজতে থাকে। যে পথে নামে, সে পথও কণ্টকসঙ্কুল। সেখানেই চলতে চলতে একসময় তাদের বুকে জেগে ওঠে উজ্জ্বল এক নিয়ন আলো।
| বইয়ের নাম | রোদ উঠবেই |
| লেখক | চণ্ডী ভট্টাচার্য |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।