ফ্ল্যাপে লেখা কিছু কথা
কখনো কোনদিন এমন করে সাজেনি সে
কখনো কোনদিন এমন করে ভাবেনি সে
কখনো কোনদিন এমন স্বপ্ন দেখেনি সে
সেদিন দেখেছিলো সেই মেয়ে।
সেইদিন সেজেছিল সেই মেয়ে।
ভূমিকা
চারপাশে ছোট ছোট টিলা আর অফুরন্ত সবুজের সমাহার-এরই মাঝে বড় হয়ে ওঠা আমার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ---- নং বাসাতেই কেটেছে আমার শৈশব আর কৈশোরের স্বর্ণালী দিন আর রুপালি রাত। দু’পাশের অগুনিতক পাহাড়ের অসংখ্য নাম না জানা গাছগাছালির শাখায় নানা রকম পাখির কিচির মিচিরে সকাল হতো আমার-সন্ধ্যা নামতো আমাদের বাসায়। সেই চমৎকার পরিবেশের মধ্য থেকে মহীরূহের জন্ম কোনোদিনই হবে না-তবে ছোট ছোট চারাগাছ হবে নিশ্চয়ই। আশির দশকের পটভূমিতে লেখা আমার এই উপন্যাস পাঠক পাঠিকাদের কাছে এতটুকু ভালো লাগলেই পরিপূর্ণতা পাবে, সার্থক হবে।
শামীম ফেরদৌস খান