রওযাতুল আদব মাধ্যমিক পর্যায়ের আরবি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ কিতাব। সহজ সহজ শব্দ, ছোট ও সহজ বাক্য এবং পর্যায়ক্রমে দীর্ঘ ও জটিল বাক্যযোগে বাক্য রচনা, উর্দূ থেকে আরবি এবং আরবি থেকে উর্দূতে অনুবাদ, প্রবাদ-প্রবচন, কথোপকথন এবং শিক্ষণীয় ছোট্ট ছোট্ট ঘটনাবলির মাধ্যমে এ কিতাবটিকে তিনি চমৎকারভাবে সাজিয়েছেন। শিক্ষার্থীদের কল্যাণে আমাদের সংযোজন- ১. কম্পিউটার কম্পোজ ২. উলূমে আদব ও রওযাতুল আদব সম্পর্কে মুকাদ্দামা সংযোজন। ৩. অনুশীলনী সংযোজন। ৪. শব্দার্থ সংযোজন।