গল্পটা মাথার মধ্যে বহুদিন ধরে ছিলো। বহুদিন ধরে এটা আমাকে পিড়া দিয়েছে, লিখবো বলে ভেবেছি, লেখা হয় নি। অবশেষে এতোদিন পর সেটা লেখা হলো। প্রথমবার লেখার পর গল্পটা আমার নিজেরই পছন্দ হচ্ছিলো না। তারপর অনেকবার অনেক কাটাকাটি, ঘষামাজার পর অবশেষে এটা একটা সন্তোষজনক অবস্থায় পৌঁছালো। গল্পটা নিয়ে আমি নিজে মোটামুটি সন্তুষ্ট। এ কথা বলার অর্থ হয় না যে পাঠকের ভালো লাগলে লেখা সার্থক হবে। নিজের আনন্দের জন্য লিখি, তাই পাঠকের ভালো লাগা না লাগার সাথে সার্থকতা বা ব্যর্থতার সম্পর্ক দেখি না। তবু পাঠকের ভালো লাগলে আমি আনন্দিত হবো, এটুকু বলা যায়।