রূপকুমার ও হরবোলাসন্দরীর অসমাপ্ত পালার শেষে শুরু হয় এক নতুন কাহিনী-ফুলশয্যার রাতে অবিশ্বাসের দ্বন্দ্ব! রূপকুমারকে এ দ্বন্দ্বে প্ররোচিত করে বিলকিস মালিনী, আর লোকপালার মঞ্চজীবন মিশে যায় নাগরিক বাস্তবতায়। রহমত আলি, হাসিবা ও বিউটির সংকট যেখানে বাঁক নেয় সেখান থেকে সরাসরি মীমাংসায় পৌঁছানোর কোনো উপায় নেই। লোকপালার ভেতরে লতিয়ে-ওঠা এই উপন্যাসে মানা হয়নি প্রচলিত কাহিনীকথনের ধরন। এখানে লোকপালা হয়ে উঠেছে উপন্যাস অথবা উপন্যাস মিশে গেছে লোককাহিনীর বর্ণনার কৌশলে।