গ ল্পের শুরুটা অনেক দিন আগের। দাগ পেরোনোর বাসনা, সেই 'হাফ প্যান্ট-ফ্রক পরা' বয়স থেকে। মামাবাড়িতে বেড়াতে গিয়ে কাবাডি খেলতাম। সবেমাত্র ধান কাটা হয়েছে এমন জমিতে 'কাবাডি কাবাডি'। হাঁটতে কী দৌড়তে গেলেই পায়ের তলাটা ব্যথায় কঁকিয়ে উঠত। জমির মধ্যে কেমন করে দাগ টানতো, কিছুই ঠাওর করা যেত না। তারপর ঠিক হলো, বাড়ির উঠানেই খেলা হবে। কাবাডি কাবাডি। ছিল জমি, তারপর বাড়ির উঠান। তবু ভয়টা হতো দাগটাকে নিয়েই। কী এক দাগ! দাগে পা পড়লেই, গেল সব! আরেকটা খেলা ছি কুত কুত। তোমার দম আছে, লাফাতে পারো, টপকে যেতে পারো। কিন্তু শেষ দানে দাগে পা পড়ল, তো তুমি মরলে! খেলা থেকে বাদ। দু'একবার ছাড়া আর কখনো এ খেলা খেলিনি। স্মৃতিতে আরেকটা দাগের গল্প, বড়সড় রেখা টেনেছে। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর 'ছোটদের রামায়ণ'টা বাবা পড়িয়েছিলেন। কয়েক বার। রামায়ণে বলেছে, সীতাকে গণ্ডি কেটে দিয়ে রাম লক্ষ্মণ বনে গেল। যেই সীতা দাগের বাইরে পা দিল, অমনি অপহরণ! কত যুদ্ধ, কত অপমান, কত