পৃথিবীটা যেমন রহস্যময়, তেমনই পৃথিবীর মানুষগুলোও রহস্যময়। এই মানুষগুলোর মধ্যে আবার কেউ হয় অতিমাত্রায় রহস্যময়। তাদের থাকে বিচিত্র চিন্তা-চেতনা, আশা-আকাঙ্ক্ষা। স্বাভাবিকভাবে তাদের কাজগুলো বিচিত্র মনে হলেও তার মাঝে লুকিয়ে থাকে কিছু রহস্য। তেমনই একজন হাসানাত। নিষ্পাপ মানুষের খোঁজে ঘুরে বেড়ানো তার ইচ্ছা, আশা বা একমাত্র লক্ষ্য। চাচাতে দেওয়া ওয়াদা পালনে সে দিনের পর দিন খুঁজে বেড়ায় নিষ্পাপ মানুষ। এক সময় সে তার গর্ভবতী স্ত্রীকে সাথে নিয়ে দাঁড়ায় চাচার কবরের সামনে