সাধু মঈন খাঁর সঙ্গে এই জাতীয় কথাবার্তা আমি আকছার বলি। সেই রাইট আমার আছে। সাধু মঈন খাঁ থাকেন মোহাম্মদপুরে। মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, রোড-ছয়ে। বাইকঅলা খলিল উদ্দিনের সঙ্গে বন্দোবস্ত করে নিয়েছেন। খলিল উদ্দিন সকালে সাধু মঈন খাঁকে পুরানা পল্টন লাইনে ড্রপ করে যায়। সাধু মঈন খাঁ অফিস করেন। বিকালে খলিল উদ্দিন আবার আসে। নীড়ে নিয়ে যায় সাধক পাখিকে। সাধু মঈন খাঁকে নানা সময় আমি বিরাট কালেম পাখি হয়ে যেতে দেখি। বিশেষ দুয়েকজন প্রমিলা প্রসঙ্গ যখন উত্থাপন করেন বা তার বর্তমানে উত্থাপিত হয়।