আফসার আলির পুরাতন যন্ত্রণাটা আবার ফিরে এসেছে। নাক তিরতির করে কাঁপছে। নাকের ছিদ্রদুটো ফুলেফেঁপে উঠছে। একটা পঁচা গন্ধ। কাঁচা মাংস কয়েকদিন পর পঁচে যেমন বোটকা গন্ধ করে, তেমন। গন্ধটা কোথথেকে আসছে ধরতে পারছেন না। বৈকালিক বিমর্ষ বিড়ালের মতো খুব সাবধানে বিছানায় উঠে বসলেন। মাসুদা খাটের একদিকে হাঁটুমুড়ে শিশুর মতো শুয়ে আছে। সামান্য নড়াচড়ায় তার ঘুম ভেঙ্গে যায়। ঘুম ভাঙ্গলেই বিরক্ত করবে।
| বইয়ের নাম | সাইকো |
| লেখক | রাজীব হোসাইন সরকার |
| প্রকাশনী | বাংলার প্রকাশন |
| আইএসবিএন | 9789849479796 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 152 |
| সংস্করণ | ২য় মুদ্রণ, ২০২৪ |
| বিভাগ | Thrilar |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।