‘সময়ের পারদরেখা’ কাব্য গ্রন্থে কবি মানব মনের অভিজ্ঞতার বিভিন্ন প্রকার পরিস্থিতির উপর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তার কবিতায় মানুষ হিসেবে মানুষের পরিচয়, মানুষের বিশ্বাস-অবিশ্বাস, বুকের ভেতরে লুকিয়ে থাকা বোবা কান্না চেপে নতুন করে এক বুক সাহসে জ্বলে ওঠার সবক দেয়া হয়েছে। কবি সময়ের পারদরেখায় দাঁড়িয়ে দ্রোহের আগুন জ্বালিয়ে বিজয় মিছিলের মাধ্যমে নতুন বিপ্লবের সূচনা করতে চেয়েছেন।
বইটি পড়ে পাঠক বুকের গহীনে পরিবর্তন আনতে পারবেন। মন মোহনায় থাকা উপলব্ধি ও বাস্তব উপলব্ধির মধ্যে যোগসূত্র খুঁজে পাবেন। বইটি পাঠকমনকে চিন্তামগ্ন করে তুলবে। জীবনের প্রতিটি বাঁকে বাঁকে ঘটে যাওয়া বিষয়গুলি নিয়ে চিন্তা করতে উৎসাহিত করবে।