‘সংস্কৃতি মানে সুন্দরভাবে বিচিত্রভাবে বাঁচা; প্রকৃতি-সংসার ও মানব-সংসারের মধ্যে অসংখ্য অনুভূতির শিকড় চালিয়ে দিয়ে বিচিত্ররস টেনে নিয়ে বাঁচা; নর-নারীর বিচিত্র সুখ-দুঃখে বাঁচা; বিচিত্র দেশ ও বিচিত্র জাতির অন্তরঙ্গ সঙ্গী হয়ে বাঁচা। প্রচুরভাবে গভীরভাবে বাঁচা। বিশ্বের বুকে বুক মিলিয়ে বাঁচা।’ শুধু তাঁর অসাধারণ প্রবন্ধগুলোতে নয়, ব্যক্তিগত জীবনেও সুন্দরভাবে বাঁচার অনুশীলন করে গেছেন মোতাহের হোসেন চৌধুরী।
আত্মপ্রচারণা-বিমুখ এই মানুষটা ছিলেন তেমনি একজন সংস্কৃতিসেবী, যিনি জেনেছিলেন, ‘সংস্কৃতিবান হওয়ার মানে পেমবান হওয়া।’ তাই সবার অলক্ষ্যে প্রেমের তাগিদে বিচিত্র জীবনধারায় তিনি স্নাত হয়েছেন আজীবন।
| বইয়ের নাম | সংস্কৃতি-কথা |
| লেখক | মোতাহের হোসেন চৌধুরী |
| প্রকাশনী | হাওলাদার প্রকাশনী |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Art, Sngskriti O Oitihj Bishয়K Prbndh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।