সানু এখন ক্রিকেটের মাঠে কিশোরপাঠ্য উপন্যাস। এই উপন্যাসের গল্প গড়ে উঠেছে সানু নামের এক কিশোরের জীবনকে নিয়ে। সানু এমন একটা পরিবারে জন্মেছে যেখানে টাকা-পয়সার টানাটানি লেগেই আছে। নিজের আর ভাইবোনদের লেখাপড়া বন্ধ হবার যোগাড় হল হঠাৎ তার মায়ের মৃত্যুতে। সানুর বাবার আর্থিক দুরাবস্থার কারণ সংসারে তাঁর উদাসীনতা আর অকর্মণ্যতা। এরই মধ্যে আবার তিনি নিয়ে এলেন নতুন মাকে। নতুন মাকে নিয়ে শুরু হল নতুন সমস্যা। সানু কী করে তা দূর করল তার মধ্য দিয়েই গল্পের সমাপ্তি। বাবা, নতুন মা আর ভাইবোনদের নিয়ে কীভাবে ওদের দিনগুলো সুন্দরভাবে এগিয়ে চলল তার অন্তরঙ্গ পরিচয় তুলে ধরেছেন রুশিদান ইসলাম রহমান এই উপন্যাসে। কিশোরদের মনে মানবিক অনুভূতিকে জাগিয়ে তোলার উপকরণ ছড়িয়ে আছে এর প্রতিটি পৃষ্ঠায়। কিশোরদের জন্য লেখা হলেও বড়রা বইটি পাঠ করে বঞ্চিত হবেন না।
| বইয়ের নাম | সানু এখন ক্রিকেটের মাঠে |
| লেখক | রুশিদান ইসলাম রহমান |
| প্রকাশনী | অনন্যা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 71 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Children's & Teenage Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।